সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে
পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুলাই ‘২৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামটাস্থ প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি সাইফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার ও সংগঠনের নির্বাচন কমিটির আহবায়ক তরিকুল ইসলাম। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহছান হাবীবের পরিচালনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বেসরকারি সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য ফারুক হোসেন তরফদার, রুহুল ফরহাদ, এহছান কবীর, নজরুল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পুওর ওয়েলফেয়ার ফোরামের মূল লক্ষ্য হলো একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!