সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্স -এর ৩দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় এবং ব্রেকিং দ্যা সাইলেন্স -এর বাস্তবায়নে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া আহছানিয়া মিশন ট্রেনিং সেন্টারে মঙ্গলবার (১৪ জুলাই ‘২৬) ৩০ জন তরুণী ও নারীর অংশগ্রহণে তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নের অন্যতম কার্যকর মাধ্যম হলো উদ্যোক্তা সৃষ্টি। একজন সফল নারী উদ্যোক্তা কেবল নিজের আর্থিক স্বাবলম্বিতা অর্জন করেন না, বরং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোগকে সফল ও টেকসই ব্যবসায়ে রূপান্তর করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে তিনি সবাইকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ব্রেকিং দ্যা সাইলেন্স -এর দেবহাটা উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ। তিনি বলেন, উদ্যোক্তা হওয়া শুধু একটি ব্যবসা শুরু করার বিষয় নয়; এটি নতুন চিন্তা, সৃজনশীলতা, উদ্ভাবনী ধারণা এবং চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করার মানসিকতার প্রতিফলন। তিনি আরও বলেন, একজন সফল উদ্যোক্তার জন্য আত্মবিশ্বাস, সুপরিকল্পনা, নেতৃত্বের দক্ষতা, বাজার সম্পর্কে বাস্তব জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা এবং ধৈর্য অপরিহার্য।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই তিন দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজার বিশ্লেষণ, গ্রাহকসেবা, আর্থিক ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে নিজেদের সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!