মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (১৪ জুলাই ‘২৬) সকালে মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। এতে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ। অনুষ্ঠানে দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল জার্মানী’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শহীদুল ইসলাম ও ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোস্তফা এহসান।

অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত খান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল হান্ন্ান, সোনালী ব্যাংক পিএলসি’র তালা ব্রাঞ্চ ম্যানেজার সজল কুমার মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খলিষখালি ইউপি চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, শিক্ষক গাজী জাহিদুর রহমান, সুশান্ত কুমার মন্ডল, দীপঙ্কর কুমার ঘোষ,সাংবাদিক সেলিম হায়দার, এমএ হাকিম, জুলফিকার রায়হান, আকবর হোসেন, জোয়ার্দ্দার ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান রেন্টু, এনজিও প্রতিনিধি অচিন্ত্য সাহা, মোঃ মুজিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের ওভারভিউ উপস্থাপন করেন বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন মোল্যা। অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নাগরিকসমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!