মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে এ্যালকোহল ও উইনক্রেক্স সহ ২জনকে আটক করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৮ জুলাই ‘২৬) বেলা তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার রেইডিং পার্টি ডুমুরিয়া থানাধীন শোলগাতিয়া বাজার গাবতলা মোড় এলাকায় একটি হোমিও চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করে। এসময় ওই চেম্বারে সংরক্ষিত ৫৭ বোতল অবৈধ উচ্চ মাত্রার এ্যালকোহল/স্প্রীট উদ্ধার করা হয়। এবং অবৈধভাবে এ্যালকোহল (মাদকদ্রব্য) সংরক্ষনের অভিযোগে চেম্বারের মালিক আবু জার মোঃ ফয়জুল্লাহ (৪৬) কে আটক করে আভিযানিক দল। তিনি যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত আব্দুল বারী ওয়াদুদীর ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে ডুমুরিয়া থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-৭, তারিখ- ০৯ জুলাই/২০২৬।
অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার রেইডিং পার্টি উপজেলার কাঞ্চনপুর গ্রামে অভিযান চালিয়ে পারুল বেগম (৪৫) এর বসতঘর থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন মিশ্রিত তরল পদার্থ (উইনক্রেক্স) উদ্ধার করে এবং অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ করার অভিযোগে পারুল বেগম (৪৫) কে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ শেখের স্ত্রী বলে জানা গেছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার পরিদর্শক (সার্কেল-খ) ফরহাদ হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮, তারিখ- ০৯ জুলাই/২০২৬। বৃহস্পতিবার (০৯ জুলাই ‘২৬) বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!