বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কা লি গ ঞ্জে হা ম লা চাঁ দা বা জি ছি ন তা ই ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে আ দা ল তে মা ম লা কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ সাতক্ষীরা উপকুল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ অভিযান শুরু মাসউক কর্তৃক ভিডবি¬উবি কর্মসূচির দুই দিনব্যাপী ষ্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতির হুঁসিয়ারি: সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জ রি মা না, মে য়া দো ত্তী র্ণ খাদ্যসামগ্রী ধ্বংস স্কুলের প রি ত্য ক্ত ভবন ভাঙার সময় ছাদ ধ সে ৬ জন শ্রমিক আ হ ত সাতক্ষীরার গদাইবিলে বন্ধ থাকা ওয়াটার ট্যাংকি চালু করলেন কাউন্সিলর পদপ্রার্থী শেখ শফিউল্লাহ মনি সামেকে বৈধ নিয়োগপ্রাপ্ত ৫৪ জন কর্মচারীর নিয়োগ বা তি লে র অ প চে ষ্টা ও ষ ড় য ন্ত্রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন ও মানববন্ধন 

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ তালা উপজেলা বিএনপি সভাপতি: হাসপাতালে ভর্তি

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার (১৪ জুলাই ‘২৬) বিকেল সাড়ে ৫টার দিকে তালা উপজেলার ইসলামকাটির গোপালপুর স্টেডিয়াম ও পার্ক পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবু মুনাল কান্তি রায়।

পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবু মুনাল কান্তি রায়। সঙ্গে সঙ্গে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তাঁকে নিজ গাড়িতে করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি তাঁর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন।

খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি বাবু নারায়ণ মজুমদার, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

পরে মুঠোফোনে যোগাযোগের পর বাবু মুনাল কান্তি রায়ের স্ত্রী ও পুত্রও হাসপাতালে পৌঁছান।

দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!