শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

ডুমুরিয়ায় ২৫০ পিস ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী আ ট ক

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় ২৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (০৭ জুলাই ‘২৬) রাত ১০টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের বেতাগ্রাম নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা যায়। 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের (সার্কেল-ক) এর পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে এসআই জিন্নাত আলী, এসআই আকবর আলী ও এএসআই আব্দুস সালামের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ডুমুরিয়া থানাধীন আঠারোমাইল বাজার থেকে কিছুদূর সামনে আঠারোমাইল-পাইকগাছা সড়কের বেতাগ্রাম নামক স্থানে আগে থেকে অবস্থান নেয়।
আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তালা থেকে আঠারোমাইল অভিমুখে আসার সময় একটি নম্বর বিহীন পালসার মোটরসাইকেলে এক যুবকের গতিরোধ করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। এবং মাদকদ্রব্য বহন করার অপরাধে মোটরসাইকেল চালক হৃদয় অধিকারী (২৭) কে আটক করা হয়। আটক হৃদয় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামের রঞ্জিত অধিকারীর ছেলে। হৃদয় একই এলাকার সবেদ আলীর ছেলে জাকির হোসেন (৩৮) এর সাথে যৌথভাবে মাদক চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে বলে স্বীকারোক্তি দিয়েছে। সে মঙ্গলবার ইয়াবার চালান নিয়ে আঠারোমাইল পৌঁছে দিতে আসছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (০৮ জুলাই ‘২৬) সকালে পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে আটক হৃদয় এবং জাকির হোসেনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তারিখ-০৮/০৭/২০২৬। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!