মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির শিশুকে প্র লো ভ ন দেখিয়ে ধ র্ষ ণ, তথ্য লু কা তে হাসপাতালে সাংবাদিকদের প্র বে শে বাঁ ধা  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তালার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অ নি য় মঃ অ ভি যো গ কা রী কে হ ত্যা র হু ম কি ডুমুরিয়ায় দূর্যোগ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা সাতক্ষীরায় ৮২০ জন কৃষকের মাঝে ৪১০০ গাছ বিতরণ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা

✍️মীর খায়রুল আলম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানা ইসলাম এষা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে। খুলনা বিভাগের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় সে ‘ট্যালেন্টপুল’-এ বৃত্তি লাভ করেছে (তার রোল নম্বর- ২০৫১১০৬)।

মেধাবী শিক্ষার্থী এষার বাবা মো. শাহিনুর ইসলাম সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং মা আশরাফুন্নেছা ডলি একজন গৃহিণী।

বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং এষার নিজস্ব অধ্যবসায় এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা।

ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এষা ক্লাসের অন্যতম মেধাবী ও মনোযোগী ছাত্রী। তার এই ফলাফলে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে এষা যেন দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে এবং সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে, সেজন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!