
কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ‘২৬) সকালে তালা শিল্পকলা একাডেমিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে কার্যকর সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদেরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল এবং কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সাতক্ষীরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাছুম বিল্লাহ, তালা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) সাখাওয়াত হোসেন, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। তিনি PARTNER প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে ফিল্ড স্কুলের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান,সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার সৌরভ দেবনাথ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তালার আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ কংগ্রেসে বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতিও প্রদান করা হয়।