বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’(ভিডব্লিউবি) কর্মসূচীর ২০২৫-২০২৭ নিয়োগকৃত প্রশিক্ষকবৃন্দের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ভিডব্লিউবি কর্মসূচীর প্যাকেজ সেবা বাস্তবায়নের জন্য চুক্তিবদ্ধ হয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় মাসউক কর্তৃক নিয়োগকৃত প্রশিক্ষকবৃন্দের টিওটি ২২ জুন’২৬ তারিখে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বিষয়ক ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র রায়, সংশ্লিষ্ট কর্মসূচীর সমন্বয়কারী ও মাষ্টার ট্রেইনার মোঃ গিয়াসউদ্দিন। প্রশিক্ষণে প্রশিক্ষানার্থীদের মাঝে জীবন দক্ষতাশূলক পাঁচটি এবং আয়বৃদ্ধিমূলক চারটি মডিউলের উপর বিষদ ধারনা প্রদান করা হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার এর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে যথাক্রমে মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সালমা জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ আলমগীর ফারুক, ম্যানেজার, মিউসিয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, লোহাগড়া, সৈয়দ খায়রুল আলম, মিডিয়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানো জন্য পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণে ১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র’র হলরুমে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন মহোদয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!