শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান 

✍️মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মাহাবুব রহমান উথান সভাপতি, রায়হান মোড়ল সাধারণ সম্পাদক এবং গাজী মুক্তার হুসাইন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন ‘২৬)  এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়েছেন ৭ জন। বৃহস্পতিবার ৪টি পদের বিপরীতে ১৬জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ন হন। নির্বাচনে ৩২০ জন ভোটারের মধ্যে ৩১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক। সহকারী প্রিজাইটিং অফিসার হিসাবে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন। সার্বিক সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।
অত্যান্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এছাড়া সার্বক্ষনিক দুইজন উপ-পরিদর্শক এবং আটলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। 
নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব রহমান উথান (ছাতা) প্রতিকে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ তৌফিকুল ইসলাম (চেয়ার) প্রতিকে পেয়েছেন ১৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে রায়হান মোড়ল (মাছ) প্রতিকে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ হাসান শেখ (ফুটবল) প্রতিকে পেয়েছেন ১৪৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ ইলিয়াস মালি (আম) প্রতিকে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল শেখ (আনারস) প্রতিকে পেয়েছেন ৮৬ ভোট। কোষাধ্যক্ষ পদে গাজী মুক্তার হুসাইন (গোলাপফুল) প্রতিকে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান শেখ (কলম) প্রতিকে পেয়েছেন ১৫২ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতকি সম্পাদক গোপীনাথ রাহা, নির্বাহী সদস্য মোঃ মুস্তাক বিশ্বাস ও মোঃ তরিকুল ইসলাম।
ডুমুরিয়ায় গণধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার-২
ডুমুরিয়া প্রতিনিধি। খুলনার ডুমুরিয়ায় গৃবধুকে গণধর্ষনের অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, উপজেলা সদরের আইতলা এলাকার এক গৃহবধু (৪৫) বুধবার বিকেলে বলাবুনিয়া গ্রামে তার দ্বিতীয় স্বামীর কাছে যান। এরপর রাত ৯টার দিকে চিংড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে জিল্লুর রহমান (২৮), ডুমুরিয়া সদরের গোলাম ফকিরের ছেলে আসাদ ফকির (৪৫) ও আইতলা এলাকার মাজেদুল গাজীর ছেলে আবু হানিফ (৩০) ওই বাড়িতে যায় এবং গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ধরে নিয়ে যায়। পথিমধ্যে চিংড়া গ্রামের নাথপাড়া মন্দিরের কাছে মন্টু নাথের বাগানে নিয়ে জোর পূর্বক ঘাষের উপর শুইয়ে দিয়ে তার পরনের শাড়ি খুলে ফেলে। এরপর ৩জন তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ১৯। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে জিল্লুর রহমান ও হানিফ গাজীকে আটক করে।  
এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা করে বলেন, গণধর্ষণের শিকার এক গৃহবধু মামলা করেছেন। তার জেরে ২জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিম পুলিশ হেফাজতে আছে।    

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!