মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন-২৬) বেলা ১২টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথ ফর সুন্দরবন এবং রূপান্তরের সার্বিক সহযোগিতায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। এ সময়ে বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ করা ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তুহিন হুদা, মাওঃ রাহানুর সিদ্দিক, শিক্ষিকা কনিকা সরকার ও রওশনারা খানম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও উপস্থিত ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যদের মধ্যেও পরিবেশ দিবস উপলক্ষে ৫০০ গাছের চারা ও একটি করে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন করে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!