শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম।

বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ। এসময় দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি কেএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন তারিখে ৬ থেকে ৫৯ মাসের শিশুদের ভিটামিন এ প্লাস খাওনো হবে। উপজেলায় ৬-১১ মাস বয়সী ২ হাজার ১৮ জন এবং ১-৪৯ মাস বয়সী ১৪ হাজার ১শত ৫৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওনোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয় সভায়। তাই সময় মত সকলকে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়াতে হবে। এ প্লাস শিশুদের সুস্থতা নিশ্চিত, দেহের গঠন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রাতকানা রোগ প্রতিরোধ বিশেষ ভূমিকা রাখে বলেও জানান স্বাস্থ্য  কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!