সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

মুকসুদপুরে জাতীয় ফল মেলা- ২০২৬ অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

“করবো মোরা ফলচাষ – সংরক্ষণ করবো বারো মাস” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ‘২৬) সকালে মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার মো. নূর আমিন, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দীন এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া।

এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে উদ্বুদ্ধকরণ এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজক কর্তৃপক্ষ জানান, ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনগণকে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!