বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে শুক্রবার (২৬ জুন ‘২৬) সকাল ১০ টায় সরকারি মহিলা কলেজের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারি পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি পরিচালক রাজিবুল ইসলাম, জেলা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমূখ।

বক্তারা বলেন, যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারেনা, নেশার ফাঁদ পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই মাদক থেকে দূর থাকুন।

বক্তার আরো বলেন, মাদক নির্মূল শুধু আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনাসভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে বের হয় শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!