সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকে সাংবাদিকের ক্যানভাসে উঠে এসেছে -মৃত গাছ অপসারণের জোরালো দাবী। বলছি- সাতক্ষীরা পৌরসভার বিশেষ করে সিটি কলেজ সংলগ্ন বিখ্যাত ‘মায়া মেস’ নামক ছাত্রাবাসের ঐতিহ্যবাহী জামতলা মোড়ের জামগাছটির কথা।

বিশেষত: সাতক্ষীরা শহরের অতি পরিচিত স্থান ‘জামতলা মোড়’-এর নামকরণের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী জামগাছটি দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ততম সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরা সিটি কলেজের উত্তরে এবং মসজিদে বেলাল (রাঃ)-এর গেটের বিপরীত পাশে নিরবে দাঁড়িয়ে থাকা এই বিশাল জামগাছটি একসময় এলাকাটির পরিচয় বহন করত।

স্থানীয়দের মতে, গাছটির নামানুসারেই এলাকাটি ‘জামতলা মোড়’ নামে পরিচিতি লাভ করে। শহরের সুপরিচিত ছাত্রাবাস ‘মায়া মেস’-এ যাতায়াতের পথও এই গাছের নিচ দিয়েই।

বৃহস্পতিবার (০৪ জুন ‘২৬) সকালে সরেজমিনে দেখা গেছে, গাছটির অধিকাংশ অংশ শুকিয়ে মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। কাণ্ড ও ডালপালার বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। এর পাশ দিয়েই রয়েছে বিদ্যুতের লাইন এবং ব্যস্ত সড়ক। ফলে ঝড়ো হাওয়া কিংবা ভারী বৃষ্টির সময় গাছটির কোনো অংশ ভেঙে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যানবাহন এবং লক্ষাধিক পথচারী এই সড়ক ব্যবহার করেন। সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ এই প্রধান সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এমন অবস্থায় মৃত গাছটি জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গাছটি এ অবস্থায় থাকলেও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ এটি অপসারণ বা ঝুঁকি নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে গাছটির নিচ দিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা।

এলাকাবাসী দ্রুত গাছটি অপসারণ অথবা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।  

সাতক্ষীরা শহরকেন্দ্রিক জামতলা মোড়ের ঐতিহ্য রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের জীবন ও নিরাপত্তাও সর্বাগ্রে বিবেচনায় আনা প্রয়োজন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!