শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন

কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের দমদম-পাঁচপোতা এলাকায় অবস্থিত সরকারের গুরুত্বপূর্ণ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ। দায়িত্ব গ্রহণের পর মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে তিনি এই প্রকল্পটি সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পে বসবাসরত সুবিধাভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার মান, আয়-রোজগারের অবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রাপ্তি, নিরাপত্তা ও মৌলিক সুবিধা সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বাসিন্দারা তাদের নানামুখী সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তিনি প্রকল্পের অবকাঠামোগত অবস্থা, ঘরগুলোর মান, পানি ও স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, রাস্তা-ঘাটসহ সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। কোথাও কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা দ্রুত চিহ্নিত করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (০৪ জুন ‘২৬) দুপুরে পরিদর্শন কালে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, আশ্রয়ণ প্রকল্প সরকারের একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের সফলতা নির্ভর করে প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও নিয়মিত তদারকির ওপর। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন।”

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে। কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের এই প্রকল্পটিও সেই উদ্যোগের অংশ, যেখানে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার পুনর্বাসিত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকলে প্রকল্পটি আরও কার্যকর ও টেকসই হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!