সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা মা দ ক-চো রা চা লা নে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা: সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজির  কাশিমাড়ীতে রাস্তার পাশে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাটকেলঘাটা অডিটরিয়াম লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত: সুমন হ ত্যা র আ সা মি দে র দ্রু ত গ্রে প্তা র ও বি চা রে র দাবি বিশিষ্ট সাংবাদিক আনম আবু সাঈদ বাংলাদেশ খোখো ফেডারেশনের সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবে শুভেচ্ছা তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (৪ জুন ‘২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়।
এই নিয়োগের প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বলেন, তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।
নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নামে। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানান।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। সমাজসেবক মীর জিল্লুর রহমান বলেন, হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও তিনি দলীয় সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!