
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ টানা ৭ দিন বন্ধ থাকার পর সোমবার (০১ জুন ‘২৬) থেকে ক আবারা শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।
সোমবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ৭দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়শনের সাথে আলোচনা করে সর্ব সম্মতিক্রম গত ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ৭দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো জানান, ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারো উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশের অফিসার ইনচার্জ তুফান মন্ডল জানান, ঈদ উপলক্ষে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম টানা ৭দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময় যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদে টানা ৭ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারা শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।
ভোমরা স্থলবন্দর কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, সোমবার থেকে আবারো ভোমরা স্থলবন্দর ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।
তিনি আরো জানান, ভোমরা স্থলবন্দর টি বাংলাদেশ ও ভারত উভয় দেশের ব্যবসা-বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।