বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরার আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ‘২৬) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দুর্নীতি দমন কমিশন এর সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘সততা স্টোর’ সত্যিই অগ্রণী ভূমিকা পালন করছে।

দোকানদার ও নজরদারিব্যবস্থা ছাড়া পরিচালিত এই ব্যতিক্রমী দোকানগুলো শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সততা চর্চার এক অনন্য প্লাটফর্ম। শিক্ষা প্রতিষ্ঠানে স্টোরগুলো শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় ব্যাপক হায়তা করে। স্বতঃস্ফূর্ত সততার চর্চা: দোকানে কোনো বিক্রেতা থাকে না। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ নিয়ে নির্ধারিত বাক্সে নিজ দায়িত্বে পণ্যের মূল্য রেখে দেয়। ফলে তাদের মধ্যে ছোটবেলা থেকেই নিজ বিবেক ও সততা বজায় রাখার অভ্যাস গড়ে ওঠে। দুদকের অর্থায়নে ও নির্দেশনায় পরিচালিত এই সততা স্টোরগুলো শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে নৈতিকতার বীজ বপন করার একটি কার্যকর মাধ্যম। বিশ্বাস ও দায়িত্ববোধ গঠনে বিক্রেতাহীন দোকানটিতে লেনদেন সম্পূর্ণ বিশ্বাসের ওপর নির্ভর করে। এই বিশ্বাস অর্জনের অনুভূতি শিক্ষার্থীদের ভেতরে এক গভীর দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতা তৈরি করে। ছাত্রজীবন থেকেই সততা ও নিয়মানুবর্তিতা চর্চার মাধ্যমে তারা ভবিষ্যতে একজন সৎ, আদর্শ ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা অর্জন করে এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা লাভ করে। সততায় বলিয়ান শিক্ষার্থীরাই সুন্দর ও স্বপ্নের দেশ গড়ার কারিগর হবে। সততা ও নৈতিকতায় লালন এসব শিক্ষার্থীরাই দেশ-বিদেশে আগামী বাংলাদেশের সুনাম বয়ে আনবে। ফলে দুদকের উদ্দেশ্য সার্থক হবে। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেওয়ার একটি সহজ ও সুন্দর উপায় হতে পারে ‘সততা স্টোর’। এই ‘সততা স্টোর’ থেকে দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষায় সততার আলো খুব দ্রুত ছড়াবে সমাজের সবখানে। আর এভাবে দুর্নীতিহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি দমন কমিশনের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এটি শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি করে, যা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল-উলা, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও দুপ্রক সদস্য মোঃ সাকিবুর রহমান। এ সততা স্টোর চালু করতে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সততা ষ্টোর উদ্বোধনকালে সাতক্ষীরা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!