শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরায় জমি-জায়গা সংক্রান্ত বি রো ধে র জেরে এক গৃহবধূ কে পি টি য়ে য খ ম : থানায় মা ম লা

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরায় এক গৃহবধূ কে পিটিয়ে যখম করা হয়েছে। আহত ওই গৃহবধূর নাম রুমা পারভিন (৩২)। তিনি সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের আব্দুর জলিলের স্ত্রী। আহত রুমা পারভিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী (নারী) ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আহত রুমানা পারভিন জানান, আগরদাঁড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল গফুর দীর্ঘদিন যাবত আমার স্বামীর একাংশ জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। ওয়ারেশ সূত্রে আমার স্বামী আব্দুল জলিল ২৮ শতক জমি পাবে। কিন্তু আমাদের ১০ শতক জমি তারা দখলে রেখেছে। আমার স্বামী আমাদের জমিতে প্রাচির নির্মাণের জন্য গত ১ জনু সোমবার বাড়িতে ইট নিয়ে আসে। ২ জুন মঙ্গলবার বিকাল ৬ টার দিকে আব্দুল গফুরের নেতৃত্বে লুৎফর রহমান, আমেনা খাতুন ও মমেনাসহ ৫/৬সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় আমাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আব্দুল গফুর আমার মাথায় বাড়ি মেরে রক্তাক্ত যখম করে। এসময় লুৎফর রহমান, আমেনা খাতুন ও মমেনা গংরা আমাকে মাটিতে ফেলে লাঠি-শোঠা দিয়ে ও কিল ঘুষি মারে। এতে আমার দুই চোখ ও মুখ ফুলে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও আমার স্বামী আব্দুল জলিল আমাকে উদ্ধার করে রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে, আহত রুমা পারভিনের স্বামী আব্দুল জলিল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫জন কে আসামী করে এজাহার দাখিল করেছেন। মামলা নং-২৩৮, ধারা-১৪৩/ ৩২৩/৩২৫/৩৭৯/৩৫৪।

বিষষটি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার। এবং সঠিক তদন্তপূর্বক সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!