
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা: মোঃ নাসির এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ‘২৬) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম, ডাঃ তনয় কৃষ্ণ পাল প্রমূখ।