শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব ডেঙ্গু প্রতিরোধে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দু র্ধ র্ষ চু রি, ২৩ লাখ টাকার মালামাল লু টে র দাবি সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা

ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩ মাস পর আবারও পেয়াঁজ আমদানী শুরু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর শনিবার বিকাল থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াঁজ আমদানী।

বিকাল ৫ টা পর্যন্ত এ বন্দর দিয়ে ৯ টি ট্রাক ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে বলে ভোমরা কাষ্টমস সূত্রে জানা গেছে। এছাড়া ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও ২০ থেকে ২৫ টি পেঁয়াজ বাহি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এদিকে, দীর্ঘ সাড়ে তিনমাস পর আবারও পেঁয়াজ আমদানী শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়শনের অর্থ সম্পাদক মাকসুদ খান জানান, দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আজ শনিবার বিকাল থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানী। ভারতীয় ওপার এখনও ২০ থেকে ২৫ টি পেঁয়াজ বাহি ট্রাক ভোমরা বন্দর প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, এই ধারা চলতে থাকলে বাংলাদেশ পেঁয়াজ বাজারের দামের উর্দ্ধমূখীতা হ্রাস পাবে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বিকাল ৫ টা পর্যন্ত মোট ৯ টি পেঁয়াজবাহি ট্রাক ভারত থেকে ভোমরা বন্দর প্রবেশ করেছে। এতে মোট ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানী হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!