শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব ডেঙ্গু প্রতিরোধে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দু র্ধ র্ষ চু রি, ২৩ লাখ টাকার মালামাল লু টে র দাবি সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান  ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন

‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ 

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় এক জামাইকে আটকে রেখে নগদার্থ ও ফাঁকা ব্যাংকের চেক ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে শ্বশুর পক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে উপজেলার রুদাঘরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
‎ভুক্তভোগী জামাই রুবেল ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার আগরহাটি এলাকার জাকির হোসেন গোলদারের ছেলে রুবেল গোলদারের সাথে ডুমুরিয়া থানাধীন রুদাঘরা এলাকার আক্তার গাজীর মেয়ে মাহফুজা খাতুনের  বিগত তিন বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে প্রায় ছয় মাস স্ত্রী মাহফূজা পিত্রালয় রুদাঘরায় অবস্থান করে আসছে। জামাই রুবেল পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। সেই সুবাদে শাহাপুর বাজার মৎস্য আড়ত থেকে প্রতিনিয়ত মাছ ক্রয় করে আসছে।
ঘটনার দিন বিকেলে রুবেলের শ্বশুর আক্তার গাজী, শ্যালক আনিচুর গাজী, নানা শ্বশুর কুদ্দুস গোলদারসহ ৪/৫ জন মটরসাইকেলে এসে ওই মৎস্য আড়ত থেকে তাকে তুলে নিয়ে আটকে রাখে এবং কাছে থাকা টাকা পয়সা নিয়ে নেয়।
এরপর খবর পেয়ে রুবেলের বাবা, চাচাসহ ৪/৫ জন তাকে নিতে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করা হয়। এছাড়া তাদের উপস্থিতিতে রুবেলকে দিয়ে জোর পূর্বক ৬টি নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ও তার নামীয় ২টি ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত প্রকাশ বোস বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!