রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত

বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি 

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি এমপি বলেছেন, বিল ডাকাতিয়া সহ ডুমুরিয়ার সব এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে সরকার। বছরের ৫/৬টা মাস একটা এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করবে এটা খুবই দুঃখজনক। বর্তমান সরকার দায়িত্ব গ্রহনের পর থেকে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ডুমুরিয়ার জলাবদ্ধতার কথা সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরব। যদি তাতেও কাজ না হয়, তাহলে আপনাদের সাথে নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আপনারা আমার সাথে থাকলে জলাবদ্ধতা সহ পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।
তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর ‘২৬) বেলা ২ টার সময় ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃক্ষরোপন ও সামাজিক সচেতনতা বিষয়ক এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডুমুরিয়া ফাউন্ডেশনের ধামালিয়া ইউনিয়ন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামালিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বি এম জহুরুল হক, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, অধ্যাপক হুমায়ুন কবীর স্বপন, দেলোয়ার হোসেন জোয়াদ্দার ও মোঃ শওকত হোসেন।
উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী আমানুল্লাহ, আব্দুর রব আকুঞ্জি, মতিয়ার রহমান, ডাঃ আলমগীর হোসেন, মাওঃ ওমর আলী, জামাল হোসেন প্রমুখ। সংসদ সদস্য এর আগে রুদাঘরা ইউনিয়নের কেওড়াতলা স্লুইস গেট পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!