শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দু র্ধ র্ষ চু রি, ২৩ লাখ টাকার মালামাল লু টে র দাবি সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান  ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ 

সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যুব নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সহনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর ‘২৬) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বারসিক (BARCIK), নেটজ বাংলাদেশ (NETZ Bangladesh) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

 

সভায় ‘এনগেজ’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, যুব নেতৃত্বের বিকাশ, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার ও সহনশীলতা জোরদার করার পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে। প্রকল্পের আওতায় যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা সৃষ্টি, অধিকারভিত্তিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. দেবাশীষ মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য বিক্রম গাইন, মো. শরিফুল ইসলাম মোড়ল, ধূলিহর ইউনিয়নের সচিব মো. কামরুজ্জামান, এ. আর. এম. মোখলেছুল হক, নেহালপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান,ধূলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম,ধূলিহর- ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল ইসলাম, সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম,মেহেদী হাসান, আখি সুলতানা, মোরজিনা খাতুন, শামীম হোসেন, সায়েদ হাসান, তাসনিম রহমান, মুনমুন আক্তার, ফারজানা ইয়াসমিন, মাসুদ রানা, হায়দার আলী, লিজা সুলতানা ও মুসলিমা আক্তারসহ স্থানীয় যুব সদস্যরা।

 

সাতক্ষীরার সদরের ধূলিহর ইউনিয়ন ও তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে ‘ENGAGE’ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!