শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারী ‘২৬) বিকালে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপোষহী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভালবাসে কোটি কোটি মানুষ, আর জানাজায় শরিক হয়েছে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় তাঁর  সুযোগ্য সন্তান তারেক রহমান ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন। 
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি,  পৌর বিএনপির  সাবেক আহবায়ক শের আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু ও জেলা ওলামা দলের বিএনপির সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান খান হাবলু, পৌর ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাবেক যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম মনি প্রমুখ। 
আলোচনা সভার শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!