
সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী বাজারের সেলুন লিটনের পালসার মোটরসাইকেল চুরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই ‘২৬) বেলা ১১ঃ০০ টার দিকে মানিক হার গ্রামের বিজয় মজুমদারের পুত্র লিটন মজুমদার ফুলবাড়ী বাজারের সেলুনের কাজ করার সুবাদে প্রতিদিনের ন্যায় জনতা ব্যাংকের নিচ তলায় নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখলে।
চোরেরা কৌশলে মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির রেজিঃ নাম্বার (সাতক্ষীরা – ল ১৩-৮২০৪) এ রিপোর্ট লেখা পর্যান্ত মামলার প্রস্তুতি চলছিল।