শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ বলেন, নেতৃত্বের মূল ভিত্তি হলো সততা, জবাবদিহিতা ও জনকল্যাণে নিবেদিত মানসিকতা। সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (৪ জুলাই ‘২৬) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুন্সিপাড়ায় অবস্থিত কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক বলেন, দক্ষ, সৎ ও জনমুখী নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, একজন নেতৃত্বদানকারী ব্যক্তির মধ্যে নৈতিকতা, আত্মত্যাগ, যোগ্যতা ও সেবার মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত নেতার দায়িত্ব।

কর্মশালার উদ্বোধন করেন জেলা জামায়াতের  নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। শুরুতে খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এমপি পবিত্র কুরআনের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের আলোকে দারসুল কুরআন পেশ করেন।
দিনব্যাপী কর্মশালায় নেতৃত্বের গুণাবলি, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা অর্জনের কৌশল, নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন, প্রচার কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার এবং জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন মাস্টার শফিকুল আলম, মাওলানা আব্দুর রহীম, মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এবং অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ এমপি। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার আমীর, সভাপতি, সেক্রেটারি এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। তারা জানান, কর্মশালায় আলোচিত বিষয়গুলো ভবিষ্যতে সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!