সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (৪ জুলাই ‘২৬) বিকেল ৪ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াতের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে অনুষ্ঠিত মিছিলটি আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে সাতক্ষীরা শহর প্রকম্পিত করেন।

মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন- গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে সরকারকে আহবান জানান।

এসময় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জাতীয় নাগরিক পাটির সাতক্ষীরা জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, আমার বাংলাদেশ পাটির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. সালাউদ্দীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা প্রয়োজন। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানান।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!