শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, ব্যবসায়ীরা হচ্ছে অর্থনীতির অন্যতম মেরুদন্ড। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা একসময় বৃহৎ ব্যবসায় পরিণত হয়। এজন্য নতুন নতুন উদ্যোক্তা প্রয়োজন। চাকরির বিকল্প হিসেবে ব্যবসাকে বেছে নিতে তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ব্যবসার মাধ্যমে পরিবার সমাজ তথা রাষ্ট্রের উন্নতি করা সম্ভব। ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। শুক্রবার (০৩ জুলাই ‘২৬) দুপুরে এমপি লবি ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আটলিয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন দৌলত হোসেন, সরোয়ার হোসেন, ডাক্তার আলম, আলী আক্কাস, সজীব, আরিফ, শেখ আব্দুল কাদের, নব নির্বাচিত সভাপতি মাহাবুব রহমান উথান, সাধারণ সম্পাদক রায়হান মোড়ল প্রমুখ। 
এরপর আলি আসগর লবি এমপি চুকনগর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। বিকালে ডুমুরিয়ার মান্দারতলা এলাকায় এক গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এরপর সন্ধ্যায় তিনি সুন্দরবুনিয়া এলাকায় স্থানীয় জনসাধারণের দেয়া এক বিশেষ সভায় যোগদান করেন। 
এসব অনুষ্ঠানে আলি আসগার এমপি বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে চাই। আমি কোন নির্দিষ্ট গোষ্ঠীর এমপি নই। আমি ডুমুরিয়া ফুলতলার সকল মানুষের এমপি। সকলের জন্য আমার  ভালোবাসার দরজা উন্মুক্ত রয়েছে। আমি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!