
সাতক্ষীরার তালায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার উদ্দেশ্যে তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগরের নেতৃত্বে হেল্প ডেস্ক নির্মাণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান ইমন, ছাত্রনেতা সৌরভ, আকাশ, মুন্না, এখলাস, বাদশা, কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ রিপন ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন, সহ-সভাপতি মেহেদী ইমরান সহ আরো অনেক ছাত্রনেতা।
এ সময় পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম, স্কেল,মাস্ক, স্যালাইন ও পানি বিতরণ করা হয়। তাছাড়া পরীক্ষার্থীদের সাথে আশা ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়।এমন সুন্দর আয়োজনে অভিভাবকদের সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা এই ধরনের আয়োজনকে অনেক সুন্দর ভাবেই নিয়েছে।