মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় ভাগ্যক্রমে তাঁর দু’ শিশু সন্তান বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে ভ্যান চালক আব্দুস সাত্তার (৪০)।

বৃহস্পতিবার (৯ জুলাই ‘২৬) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার শাহাপুর এলাকায় নির্মানাধিন তালা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যমুনা লাইন পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৩-২৬৯০) শাহাপুর এলাকায় পৌছে পাইকগাছাগামী রয়্যাল পরিবহন নামের অপর একটি পরিবহনকে অতিক্রম করার সময় আঠারোমাইলগামী যাত্রীবাহী মটর ভ্যানকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা গৃহবধু রুমি আক্তার ভ্যান থেকে পড়ে ওই পরিবহনের চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ভ্যান থেকে পড়ে যাবার সময় মা রুমি আক্তার তার শিশু সন্তানদের ধাক্কা দিয়ে অপর পাশে ফেলে দিলে তাঁর কোলে থাকা দু’ শিশু সন্তান হানজালা (২) ও রাব্বি (৫) ভাগ্যক্রমে কোনও প্রকার মারাত্মক আহত হওয়া ছাড়ায় বেঁচে যান- বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত গৃহবধূ তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত. সাইদুল ইসলাম মোড়ল’র মেয়ে এবং খুলনার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের হারুন গোলদারের স্ত্রী। গত বুধবার তিনি পিতার বাড়িতে বেড়াতে যান এবং বৃহস্পতিবার সেখান থেকে সন্তানদের নিয়ে তিনি শশুর বাড়িতে ফিরছিলেন।  এদিকে, দূর্ঘটনায় মটর ভ্যান চালক আব্দুস সাত্তার (৪০) গুরুতর আহত হন। তিনি ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষনাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। গৃহবধূ নিহত’র ঘটনায় ঘটনাস্থলে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী রাস্তায় জড়ো হলে জান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে, পুলিশের তৎক্ষনাত হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই যমুনা লাইন পরিবহনের ওই বাসটি রাস্তায় থামিয়ে চালক পালিয়ে যায়। পরে, চালকের সহকারী দ্রুত পরিবহনটি পাইকগাছার দিকে চালিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!