শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

উত্তরণের শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

দাতা সংস্থা সিডার অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে গত ২০,২১ এবং ২২ অক্টোবর ‘২৫ ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০০ জন উপকারভোগীদের মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান করা হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার, ভূমি, মাশিয়াত আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-ফুলগাজী সদর ইউনিয়ন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোয়াজ্জেম হোসাইন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- মুন্সিরহাট ইউনিয়ন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- দরবারপুর ইউনিয়ন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মাসুদুল হক।

আরও উপস্থিত ছিলেন, স্ব স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অন্তরা দাস তিথি সিনিয়র অফিসার-হিউম্যানিটারিয়ান, মোঃ মোস্তাফিজুর রহমান – প্রজেক্ট অফিসার এবং উত্তরণ এর প্রকল্প স্টাফগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন এই শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে যে তালিকা করা হয়েছে তা খুবই ভালোভাবে যাচাই বাছাই করে উপযুক্ত মানুষকে নির্বাচন করা হয়েছে যা প্রশংসনীয় এবং তারা যে সাপোর্ট পাচ্ছে তাতে তাদের অনেক উপকার হবে। এছাড়াও তিনি এলাকার ক্ষতিগ্রস্থ আরও পরিবারের জীবন মান উন্নয়ন, ওয়াশ ফ্যাসিলিটির উন্নয়ন, সেল্টার মেরামত করার জন্য দাতা সংস্থার সহযোগিতা আহবান করেন। তিনি বলেন এই সকল কাজ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। অবশেষে তিনি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আবারও ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন এবং উপকারভোগীদের মাঝে পরিবার প্রতি শর্তহীন নগদ ৬ হাজার টাকা এবং হাইজিন কিটস বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!