রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

রংপুরে পাঠানোর সময় সাতক্ষীরায় ৯০০ কেজি অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

রংপুরে পাঠানোর সময় ৯০০ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ‘২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বাঁকাল হাইস্কুল মোড়ে একটি পরিবহন থেকে এসব আম জব্দ করা হয়। এসময় আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে।

আটক ব্যবসায়ী আব্দুল্লাহ গাজী(৪৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে।

সদর উপজেলার কমিশনার (ভূমি) অতীশ সরকার জানান, শ্যামনগর থেকে দুটি পরিবহন যোগে অপরিপক্ক আম রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরতলীর বাঁকাল হা্ইস্কুল মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫ ক্যারটে থাকা ৯০০ কেজি অপরিপক্ক কেমিকেল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ব্যবসায়ী আব্দুল্বলাহ গাজীকে। রাত ১০টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত আম বাঁকাল হাইস্কুলের পাশে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!