সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কবিদের মানবিক কবিতা লিখতে হবে: কবি শেখ মফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান উজ্জল, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আর বায়বীয় কবিতা নয়, বেশী বেশী জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে।

কবিতা সমাজে আলো ছড়ায়। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়। সমাজের অসঙ্গতি দুর করতে কবিতার ভুমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতিতে কবিরা সাহসী ভুমিকা পালন করে।

শনিবার সকালে কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্ররীতে অনুষ্ঠিত ষোড়শ কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কবিতা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, দেশের খ্যাতিমান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দীন স্টোলিন, বীর মুক্তিযোদ্ধা কবি ও নাট্যকার খায়রুল বাশার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি আমিনুর রশীদ, গুলশান আরা, সরদার গিয়াসউদ্দীন আহমদ, নবঢালী কুমার ঢালী, তৌফিক আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরার জেলা প্রসাশক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দীন স্টোলিন, কবিতায় কিশোরী মোহন সরকারকে কবিতা পরিষদ সাতক্ষীরা পুরস্কার দেয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কবি শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!