বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার (২৯ মার্চ ‘২৫) বেলা ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে সংস্থার নিজস্ব কার্যালয়ে ৪৭টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দপুর গ্রামের রাশিয়া প্রবাসী মথুরেশপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা হাফিজুর রহমান শিমুল ও মোঃ ইশারাত আলীসহ স্থানীয় মাহবুবর রহমান ও আরও অনেকে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১টি সাবান, ৫০০ গ্রাম বুট, ১ প্যাকেট নুডুলস, বাদাম, কিসমিস, এক প্যাকেট গুড়ো দুধ, সাড়ে ৭০০ গ্রাম সেমাই। এসময় সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার দুই জন কর্মচারীকে পাঞ্জাবি, গেঞ্জি এবং তিনজন কর্মচারীকে থ্রি পিস প্রদান করা হয়। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ফরহাদ রেজা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!