মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ‘২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষ্ণানগর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম এবং তার পরিবার দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। তারা দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে রেজাউল ইসলামকে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন। তিনি বলেন, ২০১৮ সালে কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কে. এম. মোশাররফ হোসেন নিহত হওয়ার পর থেকে বর্তমান চেয়ারম্যান ব্ল্যাকমেলার, একাধিক মামলার আসামি স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ নেত্রী সাফিয়া পারভীন তাদের পরিবারকে সন্দেহের চোখে দেখে আসছেন। সেই সময় থেকে বিভিন্নভাবে তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি, হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরে তাদের পরিবার এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করার পর জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!