বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।

বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও আদর্শ চরিত্র গঠনে তাঁর নিরলস প্রচেষ্টার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।শিক্ষকতার মহান পেশায় তাঁর আত্মনিবেদিত সেবা, প্রজ্ঞা ও স্নেহময় দিকনির্দেশনা বিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একজন আদর্শ শিক্ষকের কর্মজীবন অবসরের মাধ্যমে শেষ হয় না; তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সমাজকে আলোকিত করে। তিনি বিদায়ী প্রধান শিক্ষকের কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলীর প্রশংসা করে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় ভবিষ্যৎ জীবন কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!