মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে একটি পরিবারকে নির্যাতন, হয়রানি করার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নাসিমা খাতুন।

বুধবার (২৪ জুন ‘২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ অভিযোগ করেন। নাসিমা খাতুন উপজেলার কৃষ্ণানগর গ্রামের বাসিন্দা এবং মো. রেজাউল ইসলামের স্ত্রী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মো. রেজাউল ইসলাম একজন সমাজসেবক ও ব্যবসায়ী। ২০১৮ সালে কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কে. এম. মোশাররফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর থেকে বর্তমান চেয়ারম্যান ও নিহত চেয়ারম্যানের কন্যা সাফিয়া পারভীন তাদের পরিবারকে সন্দেহের চোখে দেখে আসছেন। সেই থেকে বিভিন্নভাবে তাদের পরিবারের ওপর নির্যাতন ও হয়রানি চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, গত পাঁচ বছর ধরে তাদের পরিবার এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে স্ত্রী-সন্তান নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান সাফিয়া পারভীন ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার স্বামীকে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে নাসিমা খাতুন আরও বলেন, তার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করার পর এলাকায় জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এরপর থেকেই তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দেওয়া শুরু হয়। বর্তমানে রেজাউল ইসলাম একটি মামলায় প্রায় চার মাস ধরে কারাগারে।

তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং তার সহযোগীদের মাধ্যমে বিভিন্ন অপকর্ম পরিচালনা করছেন। এসব ঘটনার দায়ও রেজাউল ইসলামের ওপর চাপিয়ে দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এস.এম. নাসির নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। নাসিমা খাতুনের দাবি, তাদের পরিবারকে পরিকল্পিতভাবে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নাসিমা খাতুন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি চাই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!