সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ব্যতিক্রমী উদ্যোগে নিবন্ধিত ও কমিউনিটির ৪শত শিশুর জন্মদিন উদযাপিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী ‘২৫) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের বাস্তবায়নে পারুলিয়া ফুটবল মাঠে এ অনুষ্ঠান উদ্যাপন করা হয়। এতে সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার লাভলু খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুখ বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

অনুষ্ঠানে সুশীলনের সিডিও মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য দেন খুলনা কেসিওর ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট সুভাষ মন্ডল, দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায় প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথম দিন ৪শ শিশুর জন্মদিন পালন করা হয়।

এসময় শিশুদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কেক কাটা হয় এবং প্রত্যেক শিশুদের জন্য উপহার প্রদান করা হয়। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৭ হাজার নিবন্ধিত ও কমিউনিটি শিশুর জন্মদিন উদযাপন করা হবে ও তাদের মধ্যে উপহার বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!