বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১৭ আগস্ট ‘২৬) বিকালে সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সখিপুর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের আহবায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের সদস্য সচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!