বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

শিশুশ্রম প্রতিরোধে ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং বিষয়ক এক সভা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ‘২৬) সকাল ১১টায় পারুলিয়া আহ্ছানিয়া মিশন হলরুমে পারুলিয়া ইউনিয়নের উদ্যোগে এ ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, সুশীলনের বাস্তবায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন, দেবহাটার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন।

সভায় ইউনিয়নভিত্তিক শিশুশ্রমের তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও প্রয়োজন অনুযায়ী ডাটা শেয়ারিংয়ের আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিশুশ্রমের ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্তকরণ, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সিবিও, ভিডিএস, সিএসও, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুশ্রম প্রতিরোধে সঠিক ও হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে শিশুশ্রমের প্রকৃত চিত্র নিরূপণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!