শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

সাংবাদিক টুটুলের নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া 

✍️খন্দকার আনিছুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর’২৪) বাদ জুম্মা আশাশুনি উপজেলার সোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামে তার গ্রামের বাড়িতে  জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম শাওন, আক্তারুজ্জামান বাচ্চু, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, এবিএম মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাংবাদিক আল ইমরান, মৃণালসহ জেলার  বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সদ্য হাস্যোজ্জ্বল ও সদালাপী সাংবাদিক টুটুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  দুপুর ২টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!