
জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বিকৃতভাবে প্রচারের নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবে।
সম্প্রতি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার একটি অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যের একটি খন্ডিত অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হচ্ছে। একটি বিশেষ মহল ওই বক্তব্যের খ-িত অংশকে পুঁজি করে সাতক্ষীরার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
সাতক্ষীরা প্রেসক্লাব মনে করে, একটি নন-ইস্যুকে ইস্যুতে পরিণত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জেলার সম্প্রীতি বিনষ্টের যে ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা এ ধরনের অপতৎপরতা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
জি এম মনিরুল ইসলাম মিনি মোঃ আব্দুল বারী
সভাপতি সাধারণ সম্পাদক
সাতক্ষীরা প্রেসক্লাব সাতক্ষীরা প্রেসক্লাব