বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

ভুয়া প্রযুক্তি বন্ধ করুন: প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি দাবি

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানী মুক্ত ভবিষ্যতের জন্য গ্লোবাল উইক অব অ্যাকশনের (GWA) অংশ হিসাবে, স্বদেশ সংস্থা, CLEAN, BWGED এবং সুশীল সমাজের সহযোগিতায় আজ রবিবার (১৫ সেপ্টেম্বর’২৪) সাতক্ষীরাতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশের উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা, যা পরিবেশ এবং জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলছে। বিক্ষোভকারীরা এলএনজি’র মতো পরিবেশ বিনাশকারী “ভুয়া প্রযুক্তি” গুলির অবসানের আহ্বান জানান।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক, মাধব চন্দ্র দত্ত বলেন, “জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।” বিক্ষোভ সমাবেশ ও র‌্যালীতে নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সিএসও প্রতিনিধি শ্যামল বিস্বাস, হৃদয় মন্ডল, জয় সরদার, দেবজ্যোতি ঘোষ, বৈশাখী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রতিবাদকারীরা, সরকার এবং দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং এর বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেবার আহ্বান জানান যা পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!