শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

শ্যামনগরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভো গ দ খ লী য় সম্পত্তি দ খ ল চে ষ্টা র প্র তি বা দে সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবেশির বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে ভোগদখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জুন ‘২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের অমল বৈরাগীর ছেলে লিখন বৈরাগী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা অমল বৈরাগী ২০১০ সালে হরিপদ বৈরাগীর কাছ থেকে কোবলা দলিল (নং-২৭৩২) মূলে ১০ শতক এবং ২০২০ সালে মধুসূদন বৈরাগীর কাছ থেকে কোবলা মূলে দলিল (নং-২৩৯১) আরো ৪৬ শতক জমি সর্বমোট ৫৬ শতক জমি কয়ে করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলিকার আছেন। জমি ক্রয়ের পর নির্ধারিত খাজনা পরিশোধপূর্বক আমরা জমিতে ফসল উৎপাদন করে আসছি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ প্রতিবেশি দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের সন্তোষ বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী আমার পিতার উক্ত জমি জোরপূর্বক দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সঞ্জয় বৈরাগী গত এক মাস আগে আমার উক্ত জমি দখলের অপচেষ্টা করে। তখন আমরা বাধা দিলে তার সাথে ঝগড়া হয়। এর পর থেকে সে জোরপূর্বক জমি দখল করে নিবে বলে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায় সে আমার নামে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে। আমার জমি আমি ইচ্ছামতো ভোগ দখল করবো, অথচ সে আমার নামে এমন উল্টে মামলা দিয়েছে। ফলে তার ভয়ে বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

লিখন বৈরাগী অভিযোগ করে বলেন, সঞ্জয় বৈরাগী একজন মামলাবাজ, পরসম্পদ লোভী এবং হিংস্র প্রকৃতির লোক। সে এলাকায় প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের বিভিন্নভাবে হয়রানি করে চলেছে। সঞ্জয় তার নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে তাকে ট্রাফে ফেলে ধর্ষণসহ বিভিন্ন ধরনের মিথ্যে ও হয়রানিমূলক মামলা করে তার জীবন অতিষ্ঠ করে তোলে। সঞ্জয়ের এসব কার্যকলাপ নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার শালিসী বৈঠক হয়। কিন্তু সে কারো কথায় কর্ণপাত করে না, বরং যারা শালিসী বৈঠকের ব্যবস্থা করে এবং শালিসে হাজির থাকে উল্টো তাদের নামে হয়রানি ও মিথ্যা মামলা দেয়। এভাবেই সে এলাকার মানুষকে অতিষ্ট করে বিভিন্ন ফায়দা হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে ভয়ে কোন মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

তিনি প্রশ্ন রেখে আরো বলেন, এই সঞ্জয় এত সাহস পায় কোথা থেকে? তার খুঁটির জোর কোথায়? কে তার পিছনে শেল্টার দিচ্ছে? কোন সে স্থানীয় প্রশাসন আইন আদালত কিছুই মানে না? সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে একের পর এক হয়রানি করে চলেছে। আমি এই হয়রানির প্রতিকার চাই।

তিনি মামলাবাজ, পরসম্পদ লোভী ও প্রতারক সঞ্জয়ের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজেদের জমিতে যাতে নির্বিঘেœ চাষাবাদ করাসহ ভোগ দখল করতে পারেৎন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!