বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বৃক্ষরোপণ কর্মসূচি: সম্প্রীতির বার্তা ও জলবায়ু সুরক্ষার উদ্যোগ কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার ( ১৬ জুন ‘২৬) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

আপরদিকে গত ১৪ জুন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথের সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে সভাকক্ষে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FPI, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, পশু চিকিৎসকসহ সেবাদাতারা স্ব- স্ব সেক্টর এর সেবা সম্পর্ক বিস্তারিত আলোচনা করেন। নারী দলের প্রতিনিধিসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বার, ব্যবসায়ী, সমাজ কর্মীসহ মোট ৩০ জন করে প্রতিটি লবি সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন দফতর প্রতিনিধিগন তাদের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি নারী দলের সদস্যদের সেবা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেন। কৃষি, স্বাস্থ্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবার বিষয়ে পরামর্শের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। উক্ত সভার সহযোগিতায় ছিলেন জালালপুর ও মাগুরা ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা খাতুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!