বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে জাতীয় ফল মেলা- ২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন উপজেলা শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহন

✍️আসা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

দ্বিতীয় ধাপে সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয় এই ভোট গ্রহন। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। জেলার তিনটি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। বিশৃংখলাা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে, ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামুলকভাবে কম দেখা গেছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। তিন উপজেলায় ২২১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে তালা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। এখানে মোট ৯৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

আশাশুনি উপজেলাতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৯৭৯ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ২৩০ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ৮৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলছে।

এছাড়া দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২জন প্রার্থী। এ উপজেলায় মোট ১ লাখ ১১ হাজার ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। এছাড়া ১ জন রয়েছেন হিজড়া ভোটার। এ উপজেলায় মোট ৪১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!