রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

কলারোয়ায় সমাজসেবা অফিস থেকে ২৫ হাজার ২শ ৪৩জন ব্যক্তি ফ্রি সেবা পাচ্ছে

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ভালোবাসা দিয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

এই উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও কার্ড প্রদান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরীব রোগীদের সহায়তা প্রদান, দরিদ্র/অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান সহ ৫৪প্রকল্প সেবা দেয়া হয়। প্রতিবছর ক্যান্সার রোগীদের এ উপজেলা থেকে ২০ লাখ টাকা দেয়া হয়।

এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ বলেন- সরকারী কর্মচারী হিসাবে রাত দিন ২৪ ঘটনায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছি। অফিস শেষে বাড়ীতে থাকলেও অসহায় মানুষ ফোনের মাধ্যমে সেবা নিচ্ছে। তিনি আরো বলেন-কলারোয়া পৌর সদরসহ উপজেলার ১২টি ইউনিয়নে বয়স্ক ভাতা পাচ্ছে- ১৩ হাজার ২শ, ২৮জন, বিধবা ভাতা পাচ্ছে- ৭ হাজার, ৪শ, ৭২ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে- ৪ হাজার, ৫শ, ৪৩ জন।

মোট- ২৫ হাজার, ২শ, ৪৩ জনকে সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন-উপজেলায় সমাজসেবা অফিস ২৫ হাজার মানুষকে নিয়মিত ভাবে সেবা দিয়ে যাচ্ছে। তিনি সমাজসেবা অফিসের কার্যক্রমকে স্বাগত জানান।

তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-উপজেলায় ২৫ হাজার ২শ ৪৩ জন ব্যক্তি নিয়মিত ভাবে সেবা নিচ্ছেন। সব মিলে সমাজসেবা অফিস কলারোয়ায় ভাল সেবা দিয়ে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!