মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্যে দিয়ে ১২ নং গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা উপজেলার বদকাশী খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণের জন্য ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। এতে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অন্যতম কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। নতুন সড়ক ও কালভার্ট নির্মাণ হলে দুই ইউনিয়নের মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কয়রা উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে বলে তারা আশা করেছৈন। স্থানীয়ের ভাষ্য, সড়ক ও কালভার্ট নির্মাণের অনুমোদন পাওয়ার পেছনে ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ-উদ-দৌলা ফেরদৌস, যিনি স্থানীয়ভাবে ‘নিকসন খান’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। এ কারণে দুই ইউনিয়নের অনেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের আরও দাবি, জনপ্রতিনিধি না হয়েও ফরিদ-উদ-দৌলা ফেরদৌস পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তাঁর প্রতি সমর্থন রয়েছে বলেও তাঁরা জানান। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা ভবিষ্যতে ফরিদ-উদ-দৌলা ফেরদৌসকে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। তবে এটি স্থানীয়দের ব্যক্তিগত মতামত ও প্রত্যাশা। সড়ক ও কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থয়া পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা করেছেন। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবৈ বাস্তবায়নৈর দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!